শনিবার, ২২ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’

    কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’

    নিউজ ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ সুর সম্রাট শচীন দেব বর্মণ স্মরণে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নগরীর দক্ষিণ চর্থা এলাকায় সুর সম্রাটের বাড়ির প্রাঙ্গণে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রদর্শনী, দেশীয় ঐতিহ্যবাহী স্টলসহ মোট ১৫টি স্টল স্থান পেয়েছে।

     

    বিকাল ৪টায় নগরীর ইউসুফ হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শচীন দেব বর্মণের বাড়ির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

     

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।

     

    আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান, গীতিকার ও সুরকার জাবেদ আহমেদ কিসলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংস্কৃতিক সংগঠক মো: নাছির উদ্দিন ও মঞ্জুরুল আলম ভূইয়া। 

     

    পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বাড়িটি শচীন প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়।

     

    প্রসঙ্গত, এসডি বর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের মর্যাদা লাভ করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোক গমণ করেন। একই মাসে জন্ম ও মৃত্যু হওয়ায় ২০১৮ সাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এই সুরসম্রাটের বাড়িটিতে আয়োজন করা হয় শচীন মেলার।


    add